২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ‘এক্সট্রা কারিকুলাম’ বলতে নারাজ নূর

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ‘পাঠ্যবহির্ভূত শিক্ষাক্রম বলতে নারাজ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 12:41 AM

Updated : 11 Oct 2022, 12:39 PM

শনিবার দিনব্যাপী রাজধানীর সিদ্দেশ্বরীতে ‘স্ট্যামফোর্ড ক্লাব ফেয়ার ২০১৮’ পরিদর্শনে গিয়ে তিনি এমত দেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকি। দুঃখের বিষয় হল আমরা এই কর্মকাণ্ড গুলোকেই ‘এক্সট্রা কারিকুলাম’ বলে থাকি। এই এক্সট্রা কারিকুলামকেই আমি প্রধান পাঠ্যসূচি বলব।”

স্টামর্ফোড ইউনিভার্সিটির উপার্চায অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, “অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা মনে করে ক্লাস নিয়ে আর ডিগ্রি দিয়ে দিলে তার দায়িত্ব শেষ। আজ স্ট্যামর্ফোড ইউনিভার্সিটি এই আয়োজনের মাধ্যমে প্রমাণ করল শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে না বরং এর বাইরে নানা রকম কাজ দিয়ে শিক্ষার্থীদের সুদক্ষ করা যায়।”

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টির সদস্য ও স্টিয়ারিং কমিটি স্টামফোর্ড ফোরামের কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্য এস এম মিরন, জাকির হোসেন এবং রুমানা হক রীতা, বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. ফিরোজ আহমেদ ও রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন বক্তব্য দেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির সিইও আব্দুর নূর তুষার, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, অভিনেতা ইরেশ জাকের।

মেলায় অংশ নেওয়া ক্লাবগুলো হল- স্ট্যামফোর্ড মাদকবিরোধী ফোরাম, স্ট্যামফোর্ড ইয়েস গ্রুপ, স্ট্যামফোর্ড সাহিত্য ফোরাম, স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম, স্ট্যামফোর্ড ভলান্টিয়ার্স ক্লাব, স্ট্যামফোর্ড স্ট্রেবার্ড ফোরাম, স্ট্যামফোর্ড বিজনেস ফোরাম, স্ট্যামফোর্ড ফার্মা ফোরাম, স্ট্যামফোর্ড ম্যাথ সার্কেল, স্ট্যামফোর্ড কম্পিউটার সোসাইটি, স্ট্যামফোর্ড লাইফ সাইন্স ক্লাব, স্ট্যামফোর্ড ফটোগ্রাফিক সোসাইটি, স্ট্যামফোর্ড ড্রামা সোসাইটি, স্ট্যামফোর্ড রোড সেফটি অ্যান্ড কমিউনিকেশন ফোরাম, স্ট্যামফোর্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম এবং রোবটিক্স ক্লাব।