কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ৬টি ইউনিট আগুন নেভাতে যায়
“এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
