‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় নৌবাহিনীর দুই সদস্য নিহত
বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, নিহত এম মোতালেব ও এম এম রহমান নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আহতদের নাম পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা না হলেও তাদের মধ্যে একজন অফিসার থাকার কথা জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।
আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
