২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অজানা’ তথ্য ইসি সচিবের কাছে চাইলেন চার কমিশনার

নির্বাচন কমিশনার হিসেবে নিজেরা জানেন না, অথচ গণমাধ্যমে দেখছেন; এমন সব তথ্য জানতে ইসি সচিবকে ‘আনঅফিসিয়াল নোট’ দিয়েছেন চার নির্বাচন কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 01:29 AM

Updated : 19 Aug 2022, 02:39 PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় থাকা ইভিএম কেনা ও এ সংক্রান্ত প্রকল্প নিয়ে এই নোট দেওয়া হয়েছে হেলালুদ্দীন আহমদকে।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাই মিলে ইসি সচিবের কাছে কিছু বিষয়ে তথ্য জানতে চেয়েছি।

“ইভিএম কতটি করা হয়েছে, আরও কী প্রকল্প রয়েছে, এমন অনেক বিষয় আমরা গণমাধ্যমে দেখি, কিন্তু নিজেরা এসব বিষয়ে কিছু জানি না। এজন্য বেশ কিছু বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।”