২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন-ক্যাডার: সহকারী সচিব হলেন ৬৪ জন

জনপ্রশাসনের ৬৪ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 04:37 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে গত ১৩ সেপ্টেম্বর আদেশ জারি করেছে; যা রোববার প্রকাশ করা হয়।

নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের নয়টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।