২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৯৭৬৭ জন চূড়ান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকার; নিয়োগের জন্য ৯ হাজার ৭৬৭ জনকে মনোনীত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 11:01 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সোমবার রা‌তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, নিয়োগের জন্য মনোনীতদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ডে পাওয়া যাবে।
এছাড়া প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের ও‌য়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল প্রকাশিত হয়েছে।

২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২০ এপ্রিল থেকে চার ধাপে লিখিত পরীক্ষায় ছয় লাখ ১৬ হাজার ৬৪ জন চাকরিপ্রার্থী অংশ নেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৯ হাজার ৫৫৫ জন।

 

পুরনো খবর:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ