২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কর্মী নির্যাতন: সৌদি দূতাবাসের ২ কর্মচারী বরখাস্ত

এক নারী কর্মীকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ ওঠায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 07:41 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ( প্রেস) ফখরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ঢাকার শাহজালাল বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা চালান গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়ে ফেরত আসা এক নারী। তিনি দূতাবাসের এক কর্মচারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও তোলেন।

বিষয়টি নিয়ে গত কয়েকদিনে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে দূতাবাস এ পদক্ষেপ নিয়েছে।

ফখরুল বলেন, ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, “সৌদি আরবে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোনো কর্মচারীর অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস।”