ডিআরইউর সাবেক সভাপতি মোস্তাক হোসেনের মৃত্যু
রাজধানীতে কর্মরত গণমাধ্যম প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন মারা গেছেন।
ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাক হোসেন।
তিনি হৃদরোগ, কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
৫৮ বছর বয়সী মোস্তাক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জোহরের নামাজের পর ডিআরইউ চত্বরে মোস্তাক হোসেনের জানাজা হয়।
মোস্তাক হোসনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।
সাবেক সভাপতির মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা করেছে ডিআরইউ।
