নরসিংদীতে ১৪ কেজি সোনাসহ আটক ৬
নরসিংদীতে দুটি বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি সোনাসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরা হলেন- জামাল হোসেন (২২), তানভির আহমেদ (২৫), রাজু হোসেন (২৩), আবুল হাসান (৩৫), রাজু আহমেদ (৩০) ও আলাউদ্দিন (৩২)।
রোববার রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকায় দুটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে র্যাব।
“তাদের কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। এই বারগুলো ওজন ১৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।”
