আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরত দিতে হাই কোর্টের নির্দেশ
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ছয় মাসের জন্য ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিভিশন আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচাপরপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এই আদেশ দেয়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে ২০১৭ সালের মে মাসে উচ্চ আদালত তার পাসপোর্ট জব্দ রাখার নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী আরিফুলের পাসপোর্ট জব্দ করা হয়।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
ফজলুর রহমান পরে সাংবাদিকদের বলেন, ‘হাই কোর্টের নির্দেশে কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট জব্দ ছিল।
আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে অধ্যায়নরত আরিফুল হকের মেয়ের কলেজের সমাবর্তনে যোগ দেওয়ার জন্য পাসপোর্ট চেয়ে নিম্ন আদালতে আবেদন জানানো হলে গত ১৪ অগাস্ট তা নাকচ করে আদালত। নিম্ন আদালতের ওই আদেশের রিভিশন চেয়ে সোমবার হাই কোর্টে আবেদন করেন আরিফুল হক।
আরিফুল হক চৌধুরী
“আদালত তার পাসপোর্ট ফেরত দিতে বলেছে। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।”
হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর জঙ্গিদের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কারাবন্দী হয়েছিলেন।
