২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 05:26 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান  জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  এসব অভিযানে দুই হাজার ৩৭৮টি ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। মাসুদুর রহমান বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।”