২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা তদন্তে কমিটি

ঈদুল আজহার আগে-পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে দশ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 09:48 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে শনিবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিকে আগামী দশদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।