২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় সরণিতে উল্টে গেছে কভার্ডভ্যান

ঢাকার বিজয় সরণি মোড়ে সিমেন্ট বোঝাই একটি কভার্ডভ্যান উল্টে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 01:43 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

তবে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার এসআই শফি উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বিজয় সরণি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে শাহ সিমেন্টের ওই কভার্ড ভ্যানটি উল্টে যায়।

“কভার্ড ভ্যানটি সিমেন্টে বোঝাই ছিল। কাত হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা কভার্ড ভ্যানটি সকালে ট্রাফিক পুলিশের রেকার দিয়ে সরানো যায়নি। বড় কোনো রেকারের সাহায্যে সেটা সরাতে হবে।”

শুক্রবার সকাল ৯টায় দেখা যায়, কভার্ডভ্যানটি উল্টে রাস্তায় ওপর পড়ে আছে। গাড়ি থেকে পড়ে যাওয়া সিমেন্টের বস্তা সারি দিয়ে রাখা হয়েছে রাস্তায় পাশে।

তবে ঈদের ছুটির পর শুক্রবারে রাস্তায় যানবাহন তেমন না থাকায় চলাচল ছিল স্বাভাবিক।