২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 12:04 AM

Updated : 11 Oct 2022, 12:34 PM

ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে যায়।

দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে মাহফুজ রিবেন জানান।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।