২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ঈদপরবর্তী অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের আমন্ত্রণে বাহিনীর সদর দপ্তরে ঈদপরবর্তী এক সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 09:10 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের শহীদ লেফেটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।

পাশাপাশি অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখতে অনেককে মোবাইল ফোনের ক্যামেরায় সেলফিও তুলতে দেখা যায়।

র‌্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সব সময় নিরলসভাবে কাজ করে যাবে। যারা জনগণের নিরাপত্তায় বাঁধা তৈরি করবে তাদের প্রতিরোধে কঠোর হতেও দ্বিধা করবে না।”