২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী বার্নিকাটের ঈদ শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বাংলাদেশের জনগণকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 01:02 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

বাংলাদেশে সাড়ে তিন বছর দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার আগে বুধবার ঈদের সকালে মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ঘুরে ফিরে বারে বারে/ ঈদ আসে ঈদ চলে যায়; ঈদ হাসতে শেখায়/ ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।”

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক!”

মার্শা বার্নিকাট এই ভিডিওতে হাজির হয়েছেন বাঙালি নারীর মত শাড়ি পড়ে। তিনি কথাও বলেছেন বাংলায়।

ঈদের আগের দিন মঙ্গলবারও এক বার্তায় বিদায়ী রাষ্ট্রদূত বলেন, “সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।”

২০১৫ সালের জানুয়ারিতে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্ব নেন বার্নিকাট। তার উত্তরসূরি হিসেবে সম্প্রতি আর্ল রবার্ট মিলারকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন পেলে শিগগিরই বার্নিকাটের জায়গায় দেখা যাবে বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্বে থাকা মিলারকে।

পুরনো খবর:

কী করেছি তা বাংলাদেশের মানুষই বলবে: বিদায় বেলায় বার্নিকাট