২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম সারওয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 11:54 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

সাংবাদিকতায় গোলাম সারওয়ারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, “তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল।”

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

একুশে পদকে ভূষিত গোলাম সারওয়ার সম্পাদক পরিষদের সভাপতি ছিলেন।

শেখ হাসিনা বলেন, “গোলাম সারওয়ার দেশের সব প্রগতিশীল আন্দোলনে অংশ নেন এবং তিনি দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন। তিনি সাংবাদিকদের অধিকার আদায় ও দাবি পূরণের সব আন্দোলনেও সক্রিয় ছিলেন।”

প্রধানমন্ত্রী গোলাম সারওয়ারের বিদেহি আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।