২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আধুনিক শিশু আদালত উদ্বোধন

ঢাকা মহানগর এলাকার জন্য সংস্কারকৃত শিশু আদালত উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 01:34 AM

Updated : 19 Aug 2022, 02:28 PM

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে পৃথক পরিবেশে নতুন শিশু আদালত উদ্বোধন করেন তিনি। পরে তিনি জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান বিচারপতি বলেন, কোনো শিশুরাই অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ পরিস্থিতি একজন শিশুকে অপরাধী করে তোলো। কিছু স্বার্থান্বেষী মানুষের আশ্রয়ে এরা বিচরণ করে অপরাধী হয়। তারাই শিশুদের অপরাধী করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু অধিকার বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী, একই কমিটির সদস্য হাই কোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি হাসান আরিফ, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খিজির আহমেদ, ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল আহমেদ চৌধুরী, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির, ঢাকা মহানগর শিশু আদালতের বিচারক মো. আল মামুন।

অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান ও অপরাধ, তথ্য ,প্রসিকিউশন বিভাগের  উপ পুলিশ কমিশনার আনিসুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন।

২০১৩ সালে আগের শিশু আইনে শিশুদের সুন্দর পরিবেশে বিচারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রচলিত আদালতের মতো লালসালু ঘেরা এজলাস বা আদালতের কাঠগড়া এগুলো থাকবে না শিশু আদালতে। শিশুরা যাতে বুঝতে না পারে, তারা অপরাধী।

বিচারপতি মো.  ইমান আলী বলেন, দুই বছর আগে থেকে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশে শিশু বান্ধব আদালত প্রতিষ্ঠার কথা ভাবা হয়। আজ প্রথম ঢাকায় একটি আদালত করা হল। ইউনিসেফের সহযোগিতায় আপাতত ১৫টি আদালত সারাদেশে করা হবে।

ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (ভারপ্রাপ্ত)  সীমা সেনগুপ্ত বলেন, ইউনিসেফ শিশু বান্ধব আদালত গড়ে তুলতে এবং শিশুদের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সব সময় থাকবে।

ঢাকার জেলা জজ হেলাল আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্যে শিশু আদালতের জন্য পৃথক বিচারক নিয়োগের দাবি জানান।