২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 12:25 AM

Updated : 19 Aug 2022, 02:27 PM

ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ বৈঠক হয়।

বৈঠকে ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৈঠকে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।