২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামু বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয়কে দেখে এলেন কাদের

হাসপাতালে চিকিৎসাধীন কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরকে দেখে এসেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 11:40 AM

Updated : 08 Apr 2022, 06:50 PM

বুধবার সকাল ১০টার দিকে তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তিনি।

সমাজ সেবায় একুশে পদক পাওয়া ৮৯ বছর বয়সী সত্যপ্রিয় বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের কাছ থেকে সত্যপ্রিয়র শারীরিক অবস্থর খোঁজখবর নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি সত্যপ্রিয়কে জানান, তার চিকিৎসার সব ব্যয়ভার প্রধানমন্ত্রী নিয়েছেন।

বিএসএমএমইউয়ের উপাচার্য, পরিচালক, উপ উপাচার্য ও আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসময় তার সঙ্গে ছিলেন।