শিকাগোতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
যুক্তরাষ্ট্রের শিকাগোতে সন্ত্রাসীদের গুলিতে নিরীহ মানুষের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “আমি আমার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনার মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত শিকাগোয় সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, একটি শেষকৃত্যের পর এক আবাসিক ব্লকের বাসিন্দারা একটি অনুষ্ঠান করার সময় সেখানে হামলা চালায় বন্দুকধারীরা, পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে একটি কনসার্টের জন্য কয়েক হাজার লোক জমায়েত হলে সেখানে অন্যান্য হামলার ঘটনাগুলো ঘটে।
