সরকারের উন্নয়ন কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে সরকারপ্রধান শেখ হাসিনা এ বিষয়ে আলোচনা করেন।
“এছাড়া মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।”
প্রেস সচিব জানান, রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আবদুল হামিদ। তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
