২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার স্কুল-কলেজের প্রধানদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

নিরাপদ সড়কের দাবিতে টানা অষ্টম দিনের মত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে জরুরি সভায় বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 02:44 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রোববার বিকাল ৩টায় ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে সভা হবে।

একই স্থানে বিকাল ৫টায় রাজধানীর সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের ঢাকা হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সব দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া ঘোষণা দেওয়া হলেও সড়ক থেকে সরছেন না তারা। গত বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।