শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর টেলিফোন
চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিI
নেপালের রাজধানী কাটমান্ডুতে আগামী ২৮ থেকে ৩১ অগাস্ট চতুর্থ বিসমটেক সম্মেলন অনুষ্ঠিত হবেI
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কে পি শর্মা অলি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন। তারা প্রায় ১০মিনিট কথা বলেন।
“শেখ হাসিনাকে আসন্ন বিমসটেক সম্মেলনের আমন্ত্রণ জানান এবং এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন কে পি শর্মা অলি।”
