২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষায় সচেতন করতে আইইউবিতে কর্মশালা

নদী পরিচ্ছন্ন করা ও নদী রক্ষায় অংশগ্রহণে তরুণদের সচেতন করতে কর্মশালা ও বালু নদী পরিদর্শন কর্মসূচির আয়োজন করেছে দুই সংগঠন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 01:58 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

রিভারাইন পিপলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রিভার কনজারভেশন ক্লাব (আরসিসি) ‘জানবে যদি, জাগবে নদী’ স্লোগানে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ডিন ড. আবদুল খালেকের উদ্বোধনী বক্তব্যের পর কর্মশালায় শিক্ষার্থীদের জন্য নদী রক্ষায় রিভার কনজারভেশন ক্লাবের ভূমিকা ও লক্ষ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের নিজের পর্বত আরোহন ও সফলতার কথা তুলে ধরেন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের  সভাপতি এবং এভারেস্ট জয়ী এম এ মুহিত।

তরুণদের নদীর উৎসের সঙ্গে পরিচিত করাতে হিমবাহের নিচে বরফের লুকানো নদী আর গ্লেসিয়া নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই পর্বতারোহী।    

কর্মশালার শেষ অংশে নদী দূষণ নিয়ে কথা বলেন নদীকর্মী আইরিন সুলতানা।

এরপর শিক্ষার্থীরা পূর্বাচলে বালু নদী পরিদর্শনে যায়। এসময় আরসিসি ক্লাবের সভাপতি দিলরুবা শিমু এখানকার নদী দূষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এরপর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা নদী পরিষ্কারে অংশ নেন।

কর্মসূচীর অংশ হিসেবে বালু নদীতে নৌকা ভ্রমণ এবং স্থানীয়দের নদী রক্ষায় সচেতন করে আরসিসির সদস্যরা।