২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ মহাবিহার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান

ঢাকার বৌদ্ধ মহাবিহার মিলনায়তন সম্প্রসারণের জন্য দুই কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 06:39 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে এই দুই কোটি টাকার চেক বুধবার বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা জমির মূল্য পরিশোধের জন্য নব শালবন বিহারের সভাপতি শীলভদ্র মহাথেরোর হাতে এক কোটি টাকার চেকও ‍তুলে দেন।

নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন, কক্সবাজারের প্রবীণ রাজনীতিক কামাল হোসেন চৌধুরী, সংগীত শিল্পী এ টি এম গোলাম মোস্তফা, বিএনপিকর্মীদের হামলায় গুরুতর আহত জামালপুরের সরিষাবাড়ির ফারুক আহমেদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়।

এছাড়াও প্রয়াত যুগ্ম সচিব রনজিত চন্দ্র সরকারের সন্তানদের শিক্ষার জন্য ২৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই চেক নেন রনজিত সরকারের স্ত্রী রিনা রাণী সরকার।