২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে নামার সময় পড়ে মৃত্যু

ঢাকার তোপখানা রোডে শনিবার বিকালে বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 07:12 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

নিহত আব্দুল মতিন (৬০) একজন ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী। তার বাসা ঢাকার উত্তর বাড্ডায়।

মতিনের ছোট ভাই তারিকুল ‍ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোনে খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার ভাইয়ের লাশ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মতিন গুলিস্তানগামী বাসে করে যাওয়ার সময় তোপখানা রোডে নামতে গিয়ে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাক-কান দিয়ে রক্ত বের হয়।

মতিনকে প্রথমে সেগুনবাগিচার বারডেম হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, তোপখানা রোডের ফারিস টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।  বাস ও চালককে আটক করা হয়েছে।

আব্দুল মতিনের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।