বিডিজেএ ঢাকার নেতৃত্বে রশীদ-জামাল
চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমীন আল রশীদকে সভাপতি এবং মানবকণ্ঠের শেখ জামালকে সাধারণ সম্পাদক করে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকার (বিডিজেএ) কমিটি গঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ১৩ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রিশান নসরুল্লাহ (বাংলা ভিশন), সহসাধারণ সম্পাদক রাজু হামিদ (নাগরিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈকত (মাই টিভি), অর্থ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শারমীন আজাদ (মাই টিভি), কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজানুর রহমান খবির (সময় টিভি), বুরহানুদ্দিন (ঢাকা টাইমস) ও লাইজুল ইসলাম (এশিয়ান টিভি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ঐক্য ও ভাতৃত্ববোধ কাজে লাগিয়ে পরস্পরের সুবিধা-অসুবিধায় পাশে থাকা এবং মানবতার কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার উদ্দেশ্যে ২০১৪ সালে এই সংগঠন গড়ে তোলা হলেও এই প্রথম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হল।
