২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 12:27 AM

Updated : 19 Aug 2022, 02:18 PM

সোমবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

“উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত

উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে লঘুচাপের কারণে রোববার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া জানান, যমুনা, পদ্মার পানি সমতল বাড়ছে। বহ্মপুত্রের পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বোর্ডের ৯৪টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। উজানে ভারতের পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।