২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেননকে দেখতে হাসপাতালে মুহিত

প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে হিপ জয়েন্টের হাড় ভাঙায় হাসপাতালে ভর্তি থাকা সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে দেখে এলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 08:46 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতলে গিয়ে মেননের স্বাস্থ্যের খোঁজ খবর নেন মুহিত। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালও হাসপাতালে গিয়েছিলেন।