২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেননকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

হাড় ভেঙে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে স্কয়ার হাসপাতালে গিয়ে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 05:44 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ওবায়দুল কাদের স্কয়ার হাসপাতালে যান। তিনি মন্ত্রী মেননের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে হিপ জয়েন্টের হাড় ভেঙে বৃহস্পিতবার হাসপাতালে ভর্তি হন সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ এবং আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী রোজীও হাসপাতালে যান মেননকে দেখতে।