বিভাজন দূরের প্রত্যয়ে ‘সম্প্রীতি বাংলাদেশের’ আত্মপ্রকাশ
ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’।
শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বেশ কিছু দিনের কাজের ধারাবাহিকতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিসহ সমাজের নানা পেশার শীর্ষস্থানীয়দের এক মঞ্চে আনে নতুন এই সংগঠন।
‘গাহি সাম্যের গান’ স্লোগান নিয়ে আসা এই নাগরিক ফোরামের উদ্দেশ্য তুলে ধরে অনুষ্ঠানে এর আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “মুক্তিযুদ্ধের যেই প্রধান চেতনা ‘ধর্মনিরপেক্ষতা’, সেটার দিকে আমরা ফিরে যেতে চাই। তাহলে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, শোষণহীন বাংলাদেশ ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রথমত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হলেও পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করা হবে বলে জানান পীযূষ বন্দ্যোপাধ্যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষের মধ্যে যে ধর্মনিরপেক্ষ চেতনা সেটার মধ্যে আত্মিক সম্পর্ক আমরা তৈরি করতে চাই। আজকে আত্মপ্রকাশ হল। এরপর ডিসেম্বর পর্যন্ত সুধী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নেব।”
এছাড়া সাম্প্রদায়িক শক্তির কোনো আঘাত এলে সেটা প্রতিহত করতে নতুন এই সংগঠন প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল
ইতিহাসের ধারাবাহিকতায় ধর্মনিরপেক্ষতাকে ১৯৭১ সালে রাষ্ট্রীয় আদর্শ এবং বাহাত্তরের সংবিধানে মূলনীতি হিসাবে গ্রহণ করার কথা উল্লেখ করেন তিনি।
আনিসুজ্জামান বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক শক্তিকে সামনে আনা হয়েছে। তার ফলে আমরা দেখি, একাত্তরের মুক্তিযুদ্ধের যে আদর্শ ও বাহাত্তরের সংবিধানের যে আদর্শ সেটা সাময়িকভাবে হলেও ভুলুণ্ঠিত হয়েছে। তারপরে মানুষ আবার এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে এনেছে।
“আমরা সেজন্য সবার কাছে আহ্বান জানাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা ইতিহাস থেকে পেয়েছি, যা আমাদের মুক্তিযুদ্ধ থেকে পেয়েছি, যা আমাদের সংবিধান থেকে পেয়েছি, তা যেন ঊর্ধ্বে তুলে ধরে সামনের দিকে অগ্রসর হই।”
ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম
প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান
