২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির নতুন সদস্য নূরজাহান বেগম

শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক নুরজাহান বেগমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 05:37 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক নুরজাহানকে পিএসসির সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

নুরজাহানকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।