২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউয়ের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক সফর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 03:19 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের জানানI

রোহিঙ্গাদের সহায়তায় ইইউয়ের পক্ষ থেকে আরো ৩০ মিলিয়ন ইউরো দেওয়ার আশ্বাস দেন রেনজি।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসI

সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে আরও প্রায় সাত লাখ রোহিঙ্গা।এখন ১১ লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ইইউয়ের সমর্থন অব্যহত থাকবে বলেও প্রধানমন্ত্রীকে জানান নতুন এই রাষ্ট্রদূতI

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশের জন্য বোঝা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের টেকনাফে স্থায়ীয় জনগণের কৃষিজমি দখল হয়ে আছেI

শরণার্থী ইস্যুতে ইইউয়ের অবস্থানকেও সমর্থন করেন প্রধানমন্ত্রীI

ইহসানুল করিম বলেন, “সাক্ষাতাকালে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশাপ্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূতI”

এসময় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, এক সময় ক্ষমতা সেনানিবাসে আবদ্ধ ছিলI

নির্বাচনে ব্যবহারের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদও জানান শেখ হাসিনাI

ছবিসহ ভোটার পরিচয়পত্রের কথাও প্রধানমন্ত্রী এসময় তুলে ধরেনI

তৈরী পোষাক শিল্পের শ্রমিকদের কল্যাণে ক্রেতাদের আরো ভূমিকার রাখার কথা বলেন ইইউয়ের নতুন রাষ্ট্রদূত।

এসময় শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার কথাও বলেন প্রধানমন্ত্রীI

শ্রমিক না হয়েও অনেকে শ্রমিকদের বিভ্রান্ত করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেনI

নতুন রাষ্টদূত বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানI