২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঢাকায় বসছে ‘ভারতীয় শিক্ষা মেলা’

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে শুক্রবার ঢাকায় শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘ভারতীয় শিক্ষা মেলা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 05:35 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

ভারতের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এস এস এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এ মেলা আয়োজন করেছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। 

এস এস এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেটের পরিচালক মানিশ ধান্ডা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে মেলা।

মেলায় ৩০টির বেশি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি এবং বৃত্তি সুবিধা সম্পর্কে বিস্তারিত পারবেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তিও দেবে বলে জানান তিনি।

মেলায় সহযোগী হিসেবে রয়েছে জিইই বাংলাদেশ ও সমন্বয় বাংলাদেশ।

শিক্ষা মেলা দর্শকদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।