২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা সেনানিবাস এলাকায় বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 05:25 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

রোববার কুমিটোলা হাসপাতালের সামনে বনানী-মিরপুর ফ্লাইওভারের গোড়ায় সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সেনানিবাস থানার থানার এএসআই উম্মে সালমা জানিয়েছেন।

নিহত এস এম শাহরিয়ার সৌরভ (২৯) ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।

সৌরভের বন্ধু নিশাদ আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সৌরভ মটরসাইকেল চালিয়ে উত্তরা যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার মূহূর্তে কুমিটোলা হাসপাতালের সামনের রাস্তায় পেছন থেকে বসুমতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সৌরভ গুরুতর আহত হন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর সৌরভের মৃত্যু হয় বলে তিনি জানান।

এএসআই উম্মে সালমা বলেন, বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। সৌরভের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।