২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

গোলাম মোস্তফাকে সভাপতি এবং কাজল হাজরাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 11:02 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার ঢাকায় সমিতির পুরানা পল্টনের কার্যালয়ে নির্বাচনে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবার প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহাদাত পারভেজ নির্বাচিত হওয়ায় ১৮টি পদে ৩৫ জন প্রার্থীর মধ্যে ভোটাভুটি হয়েছিল।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি-আনিছুর রহমান (ডেইলি স্টার), ইয়াসিন বাবুল (নিউ নেশন), যুগ্ম সম্পাদক- এম মিজানুর রহমান খান (বাংলাদেশের খবর), শেখ হাসান (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ- নাসিম সিকদার (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক- মোবারক হোসেন (মর্নিং পোস্ট), সাংস্কৃতিক সম্পাদক- লুৎফর রহমান (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক- আব্দুল আজিজ ফারুকী (সংগ্রাম)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ এনামুল হক (ডেইলি স্টার), মাহবুব হোসেন খান নবীন (সমকাল), মঈনউদ্দিন আহমেদ (দি নিউ নেশন), মতিউর সেন্টু (ইনকিলার), মো. আমিনুল ইসলাম (ডেইলি ট্রাইবুন্যাল), আতাউর রহমান বাবু (নিউজরুম ফটো ডটকম), মাসুদ পারভেজ মিলন (বাংলাদেশ নিউজ), ইলিয়াস মাহমুদ (জনকণ্ঠ) ও বিভাষ দীক্ষিত বিপ্লব (জাগো নিউজ)।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক স্বপন দাশগুপ্ত। তাকে সহায়তা করেন কবি হাসান হাফিজ ও কাজী আব্দুল হান্নান।