২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 08:41 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

সোমবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা।

সেখানে পাঁচ দফা দাবি তুলে ধরেন সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিজিত শিকদার।

দাবিগুলো হল- সেশন জট শূন্যের কোটায় আনা, সময়মত পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করা, মাস্টার্সে এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, সকল শিক্ষার্থীর জন্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে যথাযথ মূল্যায়ন করা।

বিজিত শিকদার বলেন, “সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্ত হওয়ার পর থেকেই নানা সমস্যা, সঙ্কটে পড়ে আছে। এই সঙ্কট কাটছেও না। আমাদের পরীক্ষাগুলো সময়মত নেওয়া হয় না, পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করতে দেরি হয়। ফলে আমাদের সেশন জটে পড়তে হয়।”