২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের তথ্য পূরণের সময় বাড়ল

সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত তথ্য পূরণ করতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 07:14 PM

Updated : 25 Jul 2022, 08:35 PM

আগে তথ্য পূরণের সময় ২৬ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে চার দিন সময় বাড়ানোর কথা জানানো হয়।

এনটিআরসিএর ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা সংক্রান্ত লিঙ্কের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তথ্য পূরণ করতে হবে।

৩০ জুনের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় তথ্য না দিলে সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি আগ্রহী নন বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়। ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেওয়া শুরু করে।

স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।

সবশেষ গত এপ্রিলে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।