ঢাকায় শ্রম পরিদর্শক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ঢাকার এলিফ্যান্ট রোড থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. শামীম (৩৫) পটুয়াখালীর বাউফল উপজেলার পাতিলপাড়া গ্রামের বাসিন্দা বলে নিউ মার্কেট থানা পুলিশ জানিয়েছে।
শামীমের সঙ্গে অমিত ইমাম ওরফে আসিফ (৩৩) নামে তার এলাকার আরেক যুবক বুধবার বিকালে এলিফ্যান্ট রোডে ‘মেসার্স ভোজ্য তেল কোম্পানি’র দোকানে গিয়ে নিজেদের শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন বলে থানায় তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে।
“ভিজিটিং কার্ড নিয়েও সন্দেহ হলে ম্যানেজার আশপাশের লোকজনকে ডাকেন। অবস্থা বেগতিক দেখে শামীম ও অমিত দৌড়ে পালানোর চেষ্টা করলে জনতা শামীমকে আটক করে। তবে অমিত পালিয়ে যায়।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তররের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ফোরকান আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুয়া শ্রম পরিদর্শক দুজন গত ১৫ এপ্রিল বিকালে একই পরিচয় দিয়ে ম্যানেজারের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে গিয়েছিল।”
