যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে ইফতার মাহফিল
মুক্তিযোদ্ধারা যেমন নিজেদের বিলিয়ে দিয়ে এদেশের মানচিত্র এনে দিয়েছেন, তেমনি বর্তমান উন্নয়ন অব্যাহত রাখতে তাদেরকেই শক্ত হাতে এগিয়ে আসতে হবে।
সোমবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে কলেজগেইটে মুক্তিযোদ্ধা টাওয়ারে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বর্তমান উন্নয়নকে যারা ভিন্ন চোখে দেখে তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। তারা দেশের মঙ্গল চান না। তাদের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সর্তক থাকতে হবে।
বিএমএ নির্বাহী কমিটির সদস্য শ্যামলী টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ও উপ পরিচালক ডা. মো. আবু রায়হানের সভাপতিত্বে এ ইফতার মাহফিল হয়। প্রধান অতিথি জালাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধমেই এদেশের মানুষের কল্যাণ নিহিত আছে।
তিনি স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা প্রতিহত করার বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
