২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ বরগুনায় সড়কের প্রকৌশলী গ্রেপ্তার

ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ বরগুনার সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিমন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 06:45 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

সোমবার বিকাল পৌনে ৩টায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুদকের একটি দল তার দপ্তর থেকে তাকে গ্রেপ্তার করে বলে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুঁইয়া বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে থেকে ঘুষ বাবদ ১৫ লাখ টাকা নিয়েছেন বলে খবর পেয়ে তার অফিস ও বাসায় তল্লাশি চালিয়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

একইসঙ্গে শামসুল শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা করেছেন।