২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 06:43 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

সোমবার বিকালে বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় তিনি বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী প্রধানকে ধন্যবাদ জানান এবং বিমান বাহিনীর কৌশলগত উন্নয়নের প্রশংসা করেন।

আবু এসরারের স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

মাসিহুজ্জামান সেরনিয়াবাত এতদিন সহকারী বিমান বাহিনী প্রধানের (পরিচালন) দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী তিন বছরের জন্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা এ বাহিনীর নেতৃত্ব পাচ্ছেন তিনি।

তার এই নিয়োগ আগামী ১২ জুন থেকে কার্যকর হবে বলে গত সোমবার এক আদেশে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আর চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।