২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্বামীর ছুরিতে নারীর মৃত্যু

ঢাকার কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 12:15 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

পেয়ারা বেগম (৩০) নামে ওই নারীকে ছুরিকাঘাত করে তার স্বামী সোহরাব হাওলাদার পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। রোববার ভোরে কামরাঙ্গীরচর রনি মার্কেটের পেছনে নিজের বাসায় ছুরিকাহত হন পেয়ারা। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া পেয়ারার সন্তানের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে সোহরাব হাওলাদার ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর গলায় ছুরি মেরে পালিয়ে যায়।”

সোহরাব পেশায় রিকশাচালক বলে পুলিশ জানিয়েছে।