২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার  ৭২

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 11:48 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM


ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করে। 
অভিযানে ১ হাজার ৩৪৯টি  ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ পুরিয়া হেরোইন,  গাঁজা,  ফেন্সিডিল ও  নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মাসুদুর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে।