ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩
রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাইদুল (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)।
পরিদর্শক পারভেজ বলেন, ওই ভবনের ১৩ তলায় প্লাস্টারের কাজ
করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন।
সহকর্মীরা মোখলেস ও মনিরুলকে ঢাকা মেডিকেলে ও সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে ভবন কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
