রওশন-এরশাদকে হাসিনার ঈদ শুভেচ্ছা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আল এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঈদ-নববর্ষ সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে শুভেচ্ছা কার্ড বিনিময়ের ঐতিহ্য রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়ে থাকেন প্রধানমন্ত্রী। তার পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা কার্ড পাঠানো হয়।
তবে এবার দুর্নীতি মামলায় কারাগারে আছেন খালেদা জিয়া।
