২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানী ওয়ারীতে আম পাড়ার জন্য গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 05:07 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

নিহত বাপ্পির (১৩) ময়মনসিংহের হালুয়াঘাটের গোপীনগরের সাহেব আলীর ছেলে। 

সোমবার দুপুরে বাপ্পিকে আহত অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার খালু দেলোয়ার।

হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, বাপ্পি মারা গেছে।

জয়কালী মন্দিরের পাশে দেলোয়ারের চায়ের দোকানেই কাজ করত বাপ্পি। দোকানেই থাকত সে।

দেলোয়ারের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, চায়ের দোকানের পাশে আম গাছে উঠে আম পাড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়লে বাপ্পিকে হাসপাতালে আনা হয়েছিল।