মাদকবিরোধী অভিযান: উত্তরা ও লালবাগে আটক ৭০ জন
রাজধানীর উত্তরা ও লালবাগের মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালান তারা।
এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা এবং প্রায় ৫ কেজি গাঁজা পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এক প্রশ্নের জবাবে নাবিদ কামাল বলেন, “আটকদের মধ্যে নির্দোষ কেউ থাকলে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হবে এবং বাকিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।”
এদিকে বেলা আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালবাগ বিভাগের ইসলামবাগে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
ইসলামবাগে আটকদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা, ৮০০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয় বলে জানান ইব্রাহিম।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হবে।
