২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩

রাজধানীর রায়েরবাজারের এক বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:50 AM

Updated : 08 Apr 2022, 06:27 PM

এরা হলেন- রাজ মিস্ত্রী বাবু সরকার (৩২), তার স্ত্রী ময়না আক্তার (২৩) ও তাদের সন্তান মাহিন (৪)। তারা মেকআপ খান রোডের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মান্নান নামে এক ব্যক্তি তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “বাবুর শরীরের ১৭ শতাংশ,  ময়নার ১৭ শতাংশ ও মাহিনের ১৮ শতাংশ পুড়ে গেছে।”

সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ গ্যাস নির্গত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।